নিরাপদ বিদেশযাত্রার প্রথম ধাপ
এজেন্সি যাচাই করুন, ভিসা ও ডকুমেন্ট চেক করুন, দালাল/এজেন্ট সম্পর্কে অন্য প্রবাসীদের অভিজ্ঞতা দেখুন এবং অভিবাসন বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পান।
প্রবাস যাত্রায় ঝুঁকি মূল্যায়ন করুন
কোনো ফি দেওয়ার বা চুক্তি স্বাক্ষর করার আগে আপনার চাকরির অফার বা ডকুমেন্ট যাচাই করুন।
কোন কাগজটা যাচাই করবেন?
কাগজের ধরন বেছে নিয়ে নম্বরটি লিখুন
এজেন্সি ও দালাল
সবুজ সিল মানে সরকারি রেজিস্টারে লাইসেন্স পাওয়া গেছে। সিল না থাকা মানেই খারাপ নয় — কিন্তু টাকা দেওয়ার আগে দুবার ভাবুন।
কীভাবে কাজ করে
আমরা সরকার নই, আর ছবি দেখে কোনো কাগজ আসল বলে সিল দিতে পারি না। আমরা যেটা পারি, সেটা হলো আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়া।
নম্বর বা ছবি দিন
ভিসা নম্বর, RL নম্বর, মেডিকেল স্লিপ — যেটা হাতে আছে। ফরম্যাট ভুল হলে সঙ্গে সঙ্গে ধরা পড়ে।
সরকারি সাইটে মিলিয়ে নিন
কোন সাইটে, কোন ঘরে কী লিখতে হবে — বাংলায় ধাপে ধাপে লেখা থাকে। লিংক সরাসরি দেওয়া।
মিল না পেলে জানিয়ে দিন
নাম ছাড়াই রিপোর্ট করা যায়। একই দালালের নামে বারবার রিপোর্ট এলে সেটা সবার চোখে পড়ে।
